বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২৬, ২.২৯ পিএম
  • ১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে। তবে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ থাকা তাসরিফ আল নোমান মোটরসাইকেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় মিছিলে নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮), এবং মো. সোহেল (১৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক তাসরিফ আল নোমানসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort