শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১.৫৪ এএম
  • ৬১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি- ‘দৈনিক ঢাকা প্রতিদিন’—এর অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিক এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি নিয়ে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ের সামনে চাষাঢ়াস্থ সলিমুল্লাহ সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দৈনিক ঢাকা প্রতিদিন—এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সহ–সভাপতি মোঃ আসলাম মিয়া’র সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি ও দৈনিক আমার সময় স্টাফ রিপোর্টার মো: শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময় স্টাফ রিপোর্টার এস, এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ এর সম্পাদক মো: শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাব এর সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি জি,কে, রাসেল, দৈনিক যায়যায়দিন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তা’র সম্পাদক মো: শাহ আলম তালুকদার ও নির্বাহী সম্পাদক এইচ,এম, সেকান্দার আলী, এন,এ,এন টিভির পোগ্রাম ডিরেক্টর মো: শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলা’র বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, মাল্টিমিডিয়া নয়া দিগন্ত’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: সাজু হোসেন, সময় সকাল এর ব্যবস্থাপনা সম্পাদক মো: নাজমুল হোসেন (আশিক), নিউজ ২৪ নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো: মিঠুন মিয়া।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে সাংবাদিক হাফিজুর রহমান শফিক সহ কারাবন্দী সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানান এবং নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন।

এ সময় বক্তারা আরও বলেন, কলমকে থামিয়ে দেয়া যায় কিন্তু সত্যকে কখনো নয়!
একজন সাংবাদিকের শক্তি তার কলম, তার বিবেক এবং সত্য প্রকাশের সাহস। সেই কণ্ঠস্বর যদি অন্যায়ভাবে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয় , তাহলে প্রশ্ন জাগে— আজ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু আইনের প্রয়োগ হতে হবে ন্যায়ের ভিত্তিতে। যদি আইনের রক্ষকরাই মানুষের আস্থা ভেঙে দেন, তবে সাধারণ মানুষ কোথায় ন্যায়বিচার পাবে? আমরা কোনো অন্যায়ের পক্ষে নই, আমরা ন্যায়বিচারের পক্ষে। একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হোক আইনের মাধ্যমে, কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও সত্যের ভিত্তিতে।
সাংবাদিকের কণ্ঠ রুদ্ধ করে নয়।
জন্ম হলে মৃত্যু হবে এটাই বাস্তবতা তাই বলে কোন অন্যায়ের সাথে আপোষ করে থেমে থাকা নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সাহসিকতার সহিত লড়াই করে মৃত্যুকে বরণ করা গৌরবের। এ চিন্তা ভাবনা থেকেই আমাদের এই সাংবাদিকতায় কাজ করা। অপরাধীদের ভয়ে থেমে যাওয়া নয়। অন্যায়ের বিরুদ্ধে কলম চলবেই।

এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আদিত্য রুপু, আবুল কালাম আজাদ, মো: লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মো: সুজন, মো: মুক্তাদির রহমান, মো: তোফাজ্জল হোসেন, মো: আল আমিন, মো: জাকির আহমেদ, মনির হোসেন, মো: ওয়ারদে রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort