শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে আলিয়ার নতুন রেকর্ড আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি নাছির হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পুলিশের সামনেই মারধর রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত হুমকি-ধমকি বা অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দিতে ‘প্রস্তুত’ যুবদল ১% প্রকল্পের বরাদ্দ না পেয়ে ইউএনও-কে ‘তালেবর’ বলে হুমকি, সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে গুজব ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন, তাজেক প্রধান স্কুল খুলে দেওয়ার দাবি সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত

হুমকি-ধমকি বা অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল

  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬, ১.১৯ পিএম
  • ১ বার পড়া হয়েছে

কোনো হুমকি-ধমকি বা অপপ্রচারে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা ভয় পান না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর খানপুর হাসপাতাল রোডে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জেলা ও মহানগর যুবদলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।

নেতা-কর্মীদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনিরুল ইসলাম সজল বলেন, “এখানে যে পরিমাণ নেতা-কর্মীর উপস্থিত থাকার কথা ছিল, তার ১০ ভাগের এক ভাগও উপস্থিত নেই। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালন করতে না পারলে ভবিষ্যতে রাজপথে নেতৃত্ব দেওয়া কঠিন হবে।”

যুবদলের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের নেতা-কর্মীরা দীর্ঘদিন রাজপথে লড়াই করেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মহানগর যুবদলের নেতা সজল শহীদ হয়েছেন, এর আগে শাওন প্রধানও রাজপথে নিহত হয়েছেন।”

আওয়ামী লীগের নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, “যারা একসময় নিজেদের শক্তিশালী দাবি করতেন, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছেন। গত ১৭ বছরেও আমাদের রাজপথ থেকে সরানো যায়নি। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জাতীয়তাবাদী যুবদলকে উচ্ছেদ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “যুবদলের বিরুদ্ধে যত অপপ্রচার ও ষড়যন্ত্রই হোক না কেন, নেতা-কর্মীরা আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেবে।”

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির যৌথ সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, সাজেদুল ইসলাম, শফিকুর রহমান শফিক, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল, জেলা যুবদল ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort