শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন মদনপুর লাউসারে বিএনপি নেতা মনার অবৈধ চুন ভাটায় তিতাসের অভিযান অস্বচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সেবা নিশ্চিত করতে হবে: জেলা জজ সংসদ অধিবেশন দেখতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীরা মডেল মন্দির হবে ধর্মীয় সম্প্রীতির নজির: প্রশাসক সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চরমুগডোবা একাদশ ৪ গোলে বিজয় রোনালদোর হৃদয় ভেঙে কোয়ার্টারে স্পেন খানপুর হাসপাতালে সাধারণ ময়লার সঙ্গে মেডিকেল বর্জ্য, বাড়ছে সংক্রমণ সমবায়ের মাধ্যমে সঞ্চয়ের আহ্বান ডিসির ছিনতাইকারী আখ্যায় সিজান হত্যা: খেলাফত মজলিস ও ওলামা দল নেতাসহ আসামি ২১

মডেল মন্দির হবে ধর্মীয় সম্প্রীতির নজির: প্রশাসক সাখাওয়াত

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২.৪৪ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি সরকার ধর্মীয় সম্প্রতি বজায় রাখার যে চেষ্টা করছে তারই নজির হিসেবে নগরীতে একটি মডেল মন্দির নির্মাণ করা হবে। এ মন্দিরটি ধর্মীয় বিষয়টিকে গুরুত্ব দিয়েই ডিজাইন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগরভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মডেল মন্দিরটি শহরের দেওভোগ এলাকার আখড়ায় নির্মাণ করা হবে বলে জানিয়ে সিটি প্রশাসক বলেন, “আমরা আখড়ায় যে মডেল মন্দিরটি করব, সেই মন্দিরের জন্য ওনারা আজকে সাক্ষাৎ করতে এসেছেন। নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেন তারা এসেছেন, মন্দির কমিটির লোকজনও আছে।”

তাদের সঙ্গে সাক্ষাতের পর নেওয়া সিদ্ধান্তের কথাও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “এটা ধর্মীয় বিষয়, সেহেতু এই মন্দির কমিটি যেভাবে পরিচালনা করবে, সেভাবেই হবে। আমরা শুধু বিল্ডিংটা করে দিব। এর মধ্যে কোনো তদারকি বা মালিকানা সিটি কর্পোরেশনের কোনো নামের বিষয় না। তাদের পূর্বে ওই মন্দিরের যে নাম আছে, সেই নামেই থাকবে এবং উনারা যে ডিজাইন দিবেন, সেই ডিজাইনেই আমরা করে দিবো; যাতে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারেন।”

সকল ধর্মের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, “এই দেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। বর্তমানে তারেক রহমানের সরকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য যে চেষ্টা করছে, সেটার নজির হিসেবে আমরা এই মন্দিরটি তুলে ধরতে চাই। আমরা আশা করি, হিন্দু সম্প্রদায় যারা আছে, তারা নির্বিঘ্নে তাদের ধর্ম চর্চা করতে পারবেন।”

“এখানে হিন্দু সম্প্রদায়কে সরকারের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কাজটা করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থাকবে,” যোগ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধুনাগ মহাশয় মন্দির কমিটির সভাপতি ননী গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দিরের উপদেষ্টা শংকর সাহা, সভাপতি জয় কে রায় চৌধুরী, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, দেওভোগের গৌর নিতাই মন্দিরের সভাপতি সুমিত কর্মকার ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort