শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত্রী আমি এখন সবার এমপি, বৈষম্যের কোনো স্থান নেই: আবুল কালাম নকলমুক্ত পরিবেশে ২৬ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ২৪ হাজার: ডিসি ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে আলিয়ার নতুন রেকর্ড আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি নাছির হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পুলিশের সামনেই মারধর রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত

নকলমুক্ত পরিবেশে ২৬ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ২৪ হাজার: ডিসি

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ২৬টি কেন্দ্রে ২৪ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরীর সরকারি তোলারাম কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, জেলার ২৬টি কেন্দ্রে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে মোট ২৪ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি জানান, সরকারি তোলারাম কলেজ কেন্দ্রে প্রায় ২ হাজার ৬০০ পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এ কেন্দ্রে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যক্তিগত বা বিষয়ভিত্তিক কারণ থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রায়হান কবির জানান, প্রতিটি কেন্দ্রে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র ট্রেজারি থেকে কেন্দ্রে পৌঁছানো এবং খাম খোলার প্রতিটি ধাপেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রতিনিধি, ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন এবং যৌথ স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁসের সুযোগ না রাখা এবং সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। সে লক্ষ্যেই প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরীক্ষার শেষ দিন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort