বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম মাদকমুক্ত সমাজ ও উন্নয়নের পূর্বশর্ত সৎ নেতৃত্ব: এমপি আল আমিন মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯.০৩ পিএম
  • ০ বার পড়া হয়েছে

সরকারি অনুমোদিত চার (৪) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য ও আইনসম্মত পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের ঘোষিত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির প্রেক্ষাপটে “ডক্টরস মুভ ফর জাস্টিস, বিডিএস উইং” নামের একটি সংগঠন বিভিন্ন বানোয়াট, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার, ডেন্টাল ডিপ্লোমাধারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং পাল্টা কর্মসূচি ঘোষণার মাধ্যমে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ বলেছে, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, পেশাজীবী গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অধিকার খর্ব করা নয়। বরং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, নতুন পদ সৃষ্টি, পর্যাপ্ত কর্মসংস্থান এবং ন্যায্য পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার দাবিতেই তাদের চলমান আন্দোলন।

সংগঠনটি আরও জানায়, এ বিষয়ে নীতিগত ও আইনগত সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক এখতিয়ার একমাত্র সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কর্তৃপক্ষের। ফলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার কিংবা অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো নাগরিক বা পেশাজীবী গোষ্ঠীর শান্তিপূর্ণ ও আইনসম্মত দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মতপার্থক্য থাকলে তা সংলাপ, যুক্তি, তথ্য ও আইনের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে উপস্থাপন করাই একটি গণতান্ত্রিক সমাজের অনুশীলন।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ পুনর্ব্যক্ত করেছে যে, তাদের সব কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে। সংগঠনটি কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা চায় না; বরং আলোচনার মাধ্যমে ন্যায়সংগত, টেকসই ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে।

এ প্রেক্ষাপটে সংগঠনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ঘোষিত কর্মসূচিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সংবিধান প্রদত্ত শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যথাযথভাবে সুরক্ষিত থাকে।

একই সঙ্গে বাংলাদেশ ডেন্টাল পরিষদ সকল পক্ষের প্রতি সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, স্বাস্থ্যখাতে অপ্রয়োজনীয় উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকা সবার দায়িত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort