মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সমবায়ের মাধ্যমে সঞ্চয়ের আহ্বান ডিসির

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩.৫০ পিএম
  • ৪৭ বার পড়া হয়েছে

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি, বৃক্ষ বিতরণ, চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষের চারা ও চেক বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সমবায়ের মাধ্যমে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এটি ভবিষ্যতে, বিশেষ করে বার্ধক্যে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে একাধিক ব্যক্তি যৌথভাবে ব্যবসা শুরু করতে পারেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিআরডিবি দীর্ঘদিন ধরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষি, গবাদিপশু পালন ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ এবং প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এসব কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে পল্লী এলাকার দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, বিআরডিবির পরিচালক ফেরদাউসুর রহমান ও সাবেক মহিলা দল সভাপতি এবং বিআরডিবির উদ্যোক্তা নুরুন্নাহার বেগম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort