শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

বিয়ে হয়ে গেছে: সালমান খান

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ৪.৩৮ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

বলিউডের সর্বাধিক চর্চিত প্রশ্ন- ‘সালমান খান বিয়ে করবেন কবে’। বছরের পর বছর যায়, ভাইজানের গলায় বিয়ের মালা ওঠে না। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় সোনাক্ষীকে বিয়ে করছেন সাল্লু। যদিও ছবিটি এডিট করা।

ওই ছবি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। গণমাধ্যমেও বিষয়টি নিয়ে চর্চা হয়েছে। সেজন্য বিরক্তি প্রকাশ করেছেন সোনাক্ষী। বলেছেন, ‘আপনারা কি এতই বোকা যে, আসল এবং এডিট করা ছবির মধ্যে পার্থক্যও বোঝেন না?’

এবার সালমান খান নিজেও জবাব দিলেন। নিজের মুখে জানালেন, তার বিয়ে হয়ে গেছে। শুনে ভক্তদের চোখ কপালে ওঠার উপক্রম। আসলে বাস্তবে নয়, এটাও সাল্লুর কাজেরই অংশ।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন সালমান। সেখানে তার দ্বৈত চরিত্র। একটি সেই বিখ্যাত ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার প্রেম, অন্যটি বাস্তব জীবনের সালমান। বিজ্ঞাপনটির একটি প্রোমো এসেছে প্রকাশ্যে। শেয়ার করেছেন ভাইজান নিজেই।

তাতে দেখা যায়, পর্দার প্রেম বাস্তবের সালমানকে জিজ্ঞেস করছে, ‘তাহলে বিয়ে করছো কবে? ভাইজানের জবাব, ‘হয়ে গেছে’।

ভিডিওটির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘হয়েছে নাকি হয়নি, সেটার জানার জন্য পরশু দেখো’। অর্থাৎ একদিন পরই বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে। তখনই এই রহস্যের কিনারা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘টাইগার থ্রি’ সিনেমার ঘোষণা দিয়েছেন সালমান খান। জানিয়েছেন, আগামী বছরের ঈদ উপলক্ষ্যে ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। আর এ বচহরের ৩০ ডিসেম্বর ভাইজান উপহার দেবেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort