বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২.২২ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত ও সরকারি অনুদানে নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ সাধারণ দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা সহ অন্যান্য শিল্পীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অবস্থিত ডিজিটাল প্রেক্ষাগৃহ সিনেস্কোপে উপস্থিত হন তাঁরা। শুরুতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের বরণ করা হয়।

এসময় ‘যাপিত জীবন’ চলচ্চিত্রের অন্যান্য শিল্পী কলাকুশলীদের মধ্যে ছিলেন অপু হাসনাত, বিমল চন্দ্র ঘোষ এবং সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, শফিকুল ইসলাম আরজু সহ অভিনয় শিল্পী ও গণ্যমান্য ব্যক্তিরা।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের পরিচালক, নায়িকাসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা দর্শকদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort