শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩.২৫ পিএম
  • ০ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। একদিকে দলের ব্যাটিং বিপর্যয়, অন্যদিকে প্রতিপক্ষের বড় লিড—সব চাপ সামলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়।

পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। ১৭২ রানে পিছিয়ে থাকা অবস্থায় ৭ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলামের চোটের কারণে ব্যাটিংয়ের জন্য হাতে ছিল মাত্র দুই উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে একপ্রান্ত আগলে রাখেন হৃদয়। শুধু উইকেট ধরে রাখাই নয়, সুযোগ বুঝে আক্রমণাত্মক ব্যাটিংয়েও প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলেন তিনি।

ধৈর্য, আত্মবিশ্বাস আর দারুণ ব্যাটিং দক্ষতায় একের পর এক রান তুলে ব্যক্তিগত ইনিংসকে নিয়ে যান অনন্য উচ্চতায়। শেষ পর্যন্ত ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দ্বিশতকে পরিণত করেন এই ব্যাটার। তার এই ইনিংস বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস হয়ে থাকল।

এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৮১ রান করেছিলেন। সেই রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। এবার নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে মুমিনুলকে ছাড়িয়ে গেলেন হৃদয়।

বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনজন। তাদের মধ্যে সবচেয়ে বেশি তিনটি দ্বিশতক রয়েছে মুশফিকুর রহিমের। সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেছেন একটি করে। এবার সেই তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে যুক্ত হলেন তাওহীদ হৃদয়।

হৃদয়ের এই কীর্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে। দলের কঠিন সময়ে তাঁর এমন ইনিংস নতুন করে আশার আলো দেখিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort