শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২.৩৬ এএম
  • ১ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে নতুন ভাড়া করা ভবনে ট্রাফিক অফিসের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম শহরের একটি সরু গলির মধ্যে অবস্থিত ছোট পরিসরের ভাড়া করা ভবনের একটি ফ্লোরে পরিচালিত হয়ে আসছিল। সীমিত পরিসরের কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতো। এসব বিষয় বিবেচনায় নিয়ে ট্রাফিক বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বৃহৎ পরিসরের নতুন ভবনে অফিস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

নতুন ভবনটি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছী সড়কে জেলা কারাগারের সামনে অবস্থিত। তুলনামূলক বড় পরিসরের এ ভবনে এখন থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে নওগাঁ জেলায় ই-প্রসিকিউশন কার্যক্রম চালু হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি নতুন ও বৃহৎ পরিসরের অফিস চালুর ফলে ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই অফিসের মাধ্যমে ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রমে আরও গতি আসবে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে এবং তাদের মনোবল ও কাজের উৎসাহ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নওগাঁ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবনে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এসব দায়িত্ব পালনে ট্রাফিক বিভাগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort