শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২.৩৬ পিএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বন্দর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠান বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান এবং আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

সভায় বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort