শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২.৩২ পিএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে সারা দেশের ন্যায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান। বক্তব্যে তিনি বলেন, দেশের পুষ্টিঘাটতি পূরণ, সুস্থ ও নীরোগ আগামী প্রজন্ম গড়ে তোলা এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের গুরুত্ব তুলে ধরে তিনি উদ্যোক্তা ও খামারিদের বিভিন্ন প্রণোদনা এবং প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ শুধু খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়; এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তবে দেশে ডিম ও মুরগির মাংসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে নিম্নআয়ের মানুষের মধ্যে হতাশা বাড়ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

সভায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort