মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার?

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪.২০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

জান্নাত জাহা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়িকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অর্থ আদায়ের অভিযোগ। নদীপথে চলাচলকারী মাটিবাহী বোট থেকে নিয়মিত সাপ্তাহিক চাঁদা আদায় এবং চুক্তির বাইরে থাকা বোট আটক করে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

প্রাপ্ত তথ্য ও ভিডিওতে ধারণ করা কথোপকথন অনুযায়ী, কাঁচপুর নৌ পুলিশের আওতাধীন নদীপথে চলাচলকারী প্রতিটি বোট থেকে দৈনিক এক হাজার টাকা হিসাবে সপ্তাহে সাত হাজার টাকা আদায়ের চুক্তির বিষয়ে কথা স্বীর করতে শোনা যায় ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমকে। এতে সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, চাঁদার চুক্তির বাইরে থাকা একটি মাটিবাহী বোট আটকের ঘটনা সামনে এসেছে। বোটটি ছাড়িয়ে নিতে প্রথমে দুই লাখ টাকা পরে এক লাখ টাকা দাবি করা হয়। পরে দরকষাকষির একপর্যায়ে ৬০ হাজার টাকার বিনিময়ে বোটটি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যেখানে নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে দায়িত্বশীল কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অর্থ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort