শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২.৩২ এএম
  • ১ বার পড়া হয়েছে

শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিলে ফাইল আটকে রাখা, দিনের পর দিন ঘোরানো ও নানা অজুহাতে হয়রানি করার কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। গত দুই মাসে জেলার ১০টি ইউনিয়ন ভূমি কার্যালয়ে সরেজমিনে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের এমন তথ্য পাওয়া গেছে। জেলায় ৬টি উপজেলার ৬৫টি ইউনিয়নে মোট ৪৬টি ইউনিয়ন ভূমি কার্যালয় রয়েছে। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, মামলার তদন্ত ও খাসজমি বন্দোবস্তসহ নানা কাজে সাধারণ নাগরিকদের এসব কার্যালয়ে যেতে হয়।

​ভুক্তভোগীরা জানান, সরকারি ফি পরিশোধের পরও অতিরিক্ত টাকা না দিলে ফাইল নড়ে না। নিয়ম অনুযায়ী জমির পর্চা জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে সংগ্রহ করার কথা থাকলেও টাকা দিলে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকেই পর্চা দেওয়ার ব্যবস্থা করা হয়। ডামুড্যা উপজেলার ইসলামপুরের বাসিন্দা আওলাদ হোসেন ২৮ শতক জমির নামজারির জন্য ১ হাজার ১৭০ টাকা সরকারি ফি দিয়ে আবেদন করেন। কিন্তু কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা শরীয়তুল্লাহ তদন্ত প্রতিবেদনের জন্য ১০ হাজার ৫০০ টাকা নেন এবং পরে পর্চার জন্য আবারও টাকা দাবি করেন। বিষয়টি উপজেলা ভূমি কার্যালয় ও গণমাধ্যমকে জানালে গত ১ নভেম্বর অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়, যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবশ্য অভিযুক্ত কর্মকর্তা শরীয়তুল্লাহ নিজেকে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের শিকার বলে দাবি করেছেন। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী জানান, ঘটনাটি তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

​একইভাবে সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন ভূমি কার্যালয়ে বসে ভাস্করদি গ্রামের জাহাঙ্গীর আলমের কাছ থেকে ভূমি সহকারী কর্মকর্তা চাঁন মোহাম্মদের টাকা নেওয়ার একটি ভিডিও পাওয়া গেছে। জাহাঙ্গীর আলম জানান, এক আত্মীয়ের দুটি জমির নামজারির জন্য ২০ হাজার টাকা চাওয়া হলে পরে ১৪ হাজার টাকায় রফা হয়। তবে চাঁন মোহাম্মদ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই ব্যক্তি তাঁর কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দিয়েছেন। এ ছাড়া জাজিরার বড়কান্দি ইউনিয়ন ভূমি কার্যালয়ে দালাল আবদুল মালেকের সঙ্গে ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও অফিস সহায়ক বাবুল ঢালীর ২০ হাজার টাকার চুক্তি নিয়ে দর-কষাকষি এবং টাকা লেনদেনের ঘটনাও ধরা পড়ে। তবে কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন। গত দুই মাসে জাজিরার বড়কান্দি, জাজিরা পৌরসভা, জয়নগর ও মুলনা; নড়িয়ার ভোজেশ্বর, চামটা ও নশাসন; সদরের চিকন্দি ও পালং এবং ডামুড্যার কনেশ্বর কার্যালয়ে একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

​এদিকে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর গত ১৯ নভেম্বর ১৫টি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ১১ জন উপসহকারী ভূমি কর্মকর্তা ও ৪ জন সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করেছে জেলা প্রশাসন। এর আগে ১৬ নভেম্বর ডামুড্যার কনেশ্বর এবং ২৫ নভেম্বর জাজিরার মুলনা ইউনিয়ন ভূমি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেন জানান, গণমাধ্যম ও ভিডিওর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নথিপত্র সংগ্রহ ও ভুক্তভোগীদের বক্তব্য নেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ভিডিও ও তথ্যের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্ত করতে গেলে অনেক সময় সংশ্লিষ্ট সেবাগ্রহীতারাই ‘ভুল-বোঝাবুঝি’ হয়েছে বলে দাবি করায় ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়। এ জন্য তিনি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort