রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

গত বছরের তুলনায় নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৩৬ জন। ২০২৫ সালে জেলায় পাসের হার ছিল ৫৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৩২১ জন।

এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৭৮ শতাংশে, জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলের বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জেলার ২২ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮২ জন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীরা।

উপজেলাভিত্তিক ফলাফলে নারায়ণগঞ্জ সদরে ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।

আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।

রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।

বন্দরে ২ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৮১ জন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৫২ জন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ, যা জেলার পাঁচ উপজেলার মধ্যে সর্বনিম্ন। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন।

অন্যদিকে, সমমানের আলিম পরীক্ষায়ও গত বছরের তুলনায় পাসের হার কমেছে। ২০২৫ সালে এ পরীক্ষায় জেলায় পাসের হার ছিল ৮০ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৮৪ শতাংশে, অর্থাৎ কমেছে ৬ দশমিক ১৬ শতাংশ পয়েন্ট।

এ বছর ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

উপজেলাভিত্তিক আলিমের ফলাফলে সোনারগাঁয়ে পাসের হার সবচেয়ে বেশি, ৯২ দশমিক ৭০ শতাংশ। এ উপজেলায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।

নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৮ জন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন তিনজন। রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৯ জন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮ জন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort