শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২.৩৬ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা মেগান ট্রেইনর। সম্প্রতি নিজের ওজন কমিয়ে চমকে দিয়েছেন গ্র্যামিজয়ী এই সংগীতশিল্পী। এ ঘটনায় সমালোচনাও সহ্য করতে হয়েছিল ৩২ বয়সী এই গায়িকাকে।

সম্প্রতি সাক্ষাৎকারে মেগান জানিয়েছেন, তিনি ৬০ পাউন্ড বা ২৭ কেজি ওজন ঝরিয়েছেন।

তাকে প্রথম দেখায় অনেকে চিনতেও পারেননি। মেগান জানান, তার এই যাত্রা শুরু হয় অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পরার পর।
তিনি বলেন, আমি ভেবেছিলাম, যদি আমি সারা জীবন ট্যুর করতে চাই, যদি আমি আমার সন্তানদের বড় করতে চাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি শক্তিশালী হতে চাই।

ওজন কমানোর পর সমালোচনার মুখে পড়েন মেগান। এ বিষয়ে তিনি বলেন, আমার ওজন কমানো নিয়ে অনেক মানুষ নেতিবাচক মন্তব্য করেছে। আমি প্রথমবারের মতো নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।

এই নেতিবাচকতার মোকাবেলা করেন তিনি গান ও থেরাপির মাধ্যমে।

নতুন গান ‘স্টুল ডোন্ট কেয়ার’-এ তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান ও তার স্বামী স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগী হন। চিকিৎসকের পরামর্শে তারা ব্যবহার করেছেন একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ। মেগান বলেন, আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।

বর্তমানে সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করেন আর স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখেন মার্কিন এই সংগীততারকা। ওজন কমানোর পাশাপাশি মেগান তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন। এটা তার হজমে গন্ডগোল করছিল, তাই অপ্রিয় হলেও কফি বাদ দিয়েছেন তিনি।

মেগান তার ফিটনেসযাত্রা সম্পর্কে বলেন, আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি এবং এটা বলতে কোনো লজ্জা নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান। রিলি (৪) ও ব্যারি (২) নামে তাদের দুই সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort