
টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গিবাড়ী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা,টঙ্গিবাড়ফ প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,মৎস কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন ,আনসার বিটিভি কর্মকর্তা আঃ মান্নান টঙ্গিবাড়ী সরকারী ডিগ্রী কলেজের প্রভাসক বাবু পরিতোষ ঘোষ,হাসাইল বানরী, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক গন্যব্যাক্তি বর্গ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আরো বলেন আমরা জনগন যদি সচেতন না হই তাহলে প্রশাসনের উপজেলা নিয়ন্ত্রন কঠিন হবে।