বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১.২০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার পরিবেশ ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ের পরিবেশ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিবানী সরকার বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষকদের নির্দেশনা মেনে চলার পাশাপাশি মুরব্বি ও বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং ছোটদের স্নেহ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort