বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনী রায়ের

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২.৪৭ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে

বলিউড-টালিউডের অন্যতম চর্চিত নাম অভিনেত্রী মৌনী রায়। কখনো অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়ে খবরের শিরোনামে এসেছেন। আবার কখনো বিচ্ছেদ নিয়ে খবরের শিরোনামে এসেছেন ‘নাগিন’খ্যাত অভিনেত্রী। তবে এবার আর বিচ্ছেদ নয়; বরং অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে মৌনীর নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন। আর তাতেই ভীষণ চটেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী তথা ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পাপারাজ্জির পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দাবি করা হয়েছে, স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিচ্ছেদের পর নাকি অর্জুনের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এ পোস্টের বিরুদ্ধেই এবার গর্জে উঠেছেন ক্রিস্টল ডি’সুজা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হয়ে আসছেন মৌনী রায়। এর কিছুক্ষণ পরই সেই একই রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায় অর্জুন বিজলানীকে। আর এই সাধারণ একটি ঘটনা কেন্দ্র করেই সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে— ‘বিচ্ছেদের পর কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?’

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব দীর্ঘদিনের এবং গভীর সম্পর্ক। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের এই বন্ধুত্বের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনী রায়ের ভালো সম্পর্ক। এর মাঝেই এই বিতর্কিত পোস্টটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে উসকে দিয়েছে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া পোস্ট নজরে আসতেই নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি ক্রিস্টল ডি’সুজা। সেই পোস্টের কমেন্টবক্সে কড়া ভাষায় তিনি লিখলেন— ‘এসব কী আজেবাজে কথা! শুধু ভিউজ পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort