স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী রাশেদ আহমেদ টিটু।
মঙ্লবার (১লা সেপ্টেম্বর) বেলা ১১টায় তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে এ যোগদান করা হয়।
বিশাল এ মিছিলটি ডিআইটি এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে এসে মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে যোগদান করেন। এসময় নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ প্রভৃতি স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে নগরীর রাজপথ।
এসময় হাজী রাশেদ আহমেদ টিটু বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য অত্যান্ত আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।”
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।