
ষ্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ইসদাইর এলাকার নানান অপকর্মের হোতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নানান অপকর্মে অতিষ্ঠিত হয়ে উঠেছে এলাকাবাসী।
সিদ্দিকুর রহমান উজ্জ্বল নিজেকে জেলা তাতী লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকে প্রভাব বিস্তার করে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ছিনতাই সহ নানান অপকর্ম করাচ্ছে। সম্প্রতি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের নামে আয়োজিত নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে অতিথি করা হয়।
এ নিয়ে বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে।
জানা যায়, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইসদাইরের নানান অপকর্মের হোতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে মঞ্চে উপস্থিত দেখে অনেকে নানান মন্তব্য করতে থাকেন।
অধ্যাপক মামুন মাহমুদ, মশিউর রহমান রনি, মাজহারুল ইসলাম জোসেফের উপস্থিতিতে উজ্জ্বল থাকায় কমান্ডার সিরাজকে অপমান করা হয়েছে বলে অনেকে মনে করেন।
কেননা উজ্জ্বলের পরিবার সম্পর্কে এলাকাবাসীর মধ্যে বিরূপ মনোভাব রয়েছে।
যখন যে দল ক্ষমতায় আসে সে দলের হয়ে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে থাকে।
তার বড় ভাই মানিক আওয়ামী লীগের দোসর হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে নানান অপকর্ম করেছ