মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা এবং নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখে দলকে নির্বাচিত করেছে। জনগণের দেওয়া সম্মান ও দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য।

তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের নির্দেশনায় দল ও ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। মহানগর বিএনপি একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন। র‌্যালিতে সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমেই নারায়ণগঞ্জবাসীর কাছে দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচিত করা যাবে না।

তিনি আরও বলেন, বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে যারা অবদান রেখেছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort