মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হেরোইন ও ইয়বাসহ মাদক ব্যবসায়ী স্বামী গ্রেপ্তার, স্ত্রী পলাতক

  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.২৬ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

বন্দরে হায়দার আলী (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। এসময় কৌশলে পালিয়ে গেছে তার স্ত্রী সবিতা বেগম ওরফে পারভিন (৩২)। অভিযান কালে গ্রেপ্তারকৃত মাদক কারবারি হায়দার আলী দেহ তল্লাশী করে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় । গ্রেপ্তারকৃত মাদক কারবারি হায়দার আলী বন্দর থানার ২২ নং ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত মোবারক হোসেন মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে সংশ্লিস্ট সংস্থা।
এরআগে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ গুদারাঘাটস্থ সুরাইয়া শাহ পরান স্টোরের সামনে থেকে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পলাতক মাদক ব্যবসায়ী সবিতা বেগম ওরফে পারভিন গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর স্ত্রী। বর্তমানে তারা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় বসবাস করে আসছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক এমদাদুল হক হাফছানী বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী হায়দার আলী ও পলাতক মাদক ব্যবসায়ী পারভিনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা-২০(২)২৩।
এ ব্যাপারে কাউন্টার টেরোরিজম ই্উনিটের এসআই এমদাদুল হক হাফছানী জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি হায়দার আলী ও পলাতক মাদক ব্যবসায়ী তার স্ত্রী সবিতা বেগম ওরফে পাভিন দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে বিভিন্ন প্রকার মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পালিয়ে যায় তার স্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort