বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১.৫৯ পিএম
  • ০ বার পড়া হয়েছে

জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে ২০২২ সালে খাদ্যের মান নির্ধারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে একটি মিনি ল্যাব স্থাপন করা হয়। তবে, মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষে এই ল্যাব স্থাপন করা হলেও শুরুর দিন থেকেই এই ল্যাবে নিয়োগ দেওয়া হয়নি কোনো টেকনেশিয়ান। ফলে, অফিস প্রধান নিরাপদ খাদ্য অফিসারকেই (এফএসও) এ অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

কিন্তু মুশকিলের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ কার্যালয়ে দীর্ঘ বছর ধরেই কর্মরত আছেন মাত্র তিনজন।

নারায়ণগঞ্জ কার্যালয়ের এফএসও সুরাইয়া সাইদুন নাহার বলেন, তিনি ছাড়া একজন নমুনা সংগ্রহ সহকারী এবং একজন অফিস সহায়ক এ কার্যালয়ে দায়িত্বে আছেন। ল্যাব প্রতিষ্ঠা করা হলেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্গানোগ্রামে জেলা পর্যায়ে টেকনেশিয়ানের কোনো পদ ছিল না। তবে, সম্প্রতি অর্গানোগ্রামের সংশোধনে টেকনেশিয়ানসহ আরও কিছু পদ তৈরি করতে হয়েছে।

“অফিস প্রধান হিসেবে আমাকে জেলা পর্যায়ের বিভিন্ন সভায় উপস্থিত থাকতে হয়। তার উপর নিজ অফিসের নানা দাপ্তরিক কাজ। মোবাইল কোর্টের জন্য বাইরে থাকতে হয়। এসব সামলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ল্যাবের কাজ করতে বেগ তো কিছুটা পেতে হয়ই। লোকবলের তো প্রয়োজন,” বলছিলেন নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া।

এমনকি সম্প্রতি এক দুপুরে এ কার্যালয়ে গিয়ে কেবল সুরাইয়া সাইদুন নাহারকেই তার কক্ষে দেখা যায়। বাকি দু’টি কক্ষ (একটি ল্যাব) বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে সুরাইয়া বলেন, নমুনা সংগ্রহ সহকারী মারুফা আক্তার প্রশিক্ষণে আছেন এবং অফিস সহায়ক আফরোজা আক্তার দাপ্তরিক কাজেই বাইরে আছেন।

মাঠপর্যায়ে বাজারগুলোতে নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিতে নজরদারির অংশ হিসেবে দেশের সবগুলো জেলায় এ মিনিল্যাব রয়েছে। খাবার হোটেল, রেস্তোরাঁ, বেকারিতে প্রস্তুত হওয়া খাবারের মান, কাচাবাজারে সবজি, মাছ, মাংসে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিশ্চিতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানকে সতর্ক এবং প্রয়োজনে নিরাপদ খাদ্য আইনে জরিমানাও করা হয়।

জনবলের সংকট থাকলেও নিয়মিত ল্যাবে নমুনা পরীক্ষায় ব্যত্যয় ঘটে না বলে দাবি করেন সুরাইয়া সাইদুন নাহার। প্রতিমাসে বারোটি নমুনা পরীক্ষার কোটা পূরণ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কখনো এর বেশিও হয়। তবে, শিল্পাঞ্চলের কারণে ঘনবসতিপূর্ণ এ জেলার জন্য এই সংখ্যা পর্যাপ্ত নয় বলেও জানান তিনি।

উপজেলা পর্যায়ে অফিস না থাকার কারণে সেখানের বাজারগুলোতে বিক্রয়ের জন্য প্রস্তুত করা খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা সচরাচর সম্ভব হয় না। ফলে বেশিরভাগ সময় নগরকেন্দ্রিক এ নজরদারি বজায় থাকে।

“সাধারণত রেডি টু ইট পণ্যগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। উপজেলা পর্যায়ে পরিদর্শনে গেলে সেখানকার বাজারগুলো মনিটরিং করা হয়।”

নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকার একটি সাততলা ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে চলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম। তার একটি কক্ষে স্থাপিত রয়েছে মিনিল্যাবটি। এ ল্যাবের পাশাপাশি ঢাকার প্রধান কার্যালয়ে থাকা ভ্রাম্যমান আরেকটি মিনিল্যাবের মাধ্যমে এ জেলার খাদ্যের মান পরীক্ষার কার্যক্রম চলছে গত দুই বছর ধরে।

এফএসও সুরাইয়া বলেন, নগরীর তিনটি বাজারকে নিয়মিত তদারকির মধ্য দিয়ে নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই প্রক্রিয়া সফল হলে পরিধি আরো বাড়ানো হবে। তবে, ভ্রাম্যমান এই ল্যাবের কার্যক্রম মাসে একদিনই চলে।

গত সেপ্টেম্বরের ১৪ তারিখ ভূঁইগড় বাজারে উপজেলা প্রশাসনের সহযোগিতা অভিযান পরিচালনা করা হয়। ওইদিন ৪৫টি খাদ্যপণ্যে র‌্যাপিড টেস্ট করা হয়। খাবারে ক্ষতিকর রাসায়নিক পণ্যের ব্যবহার হয়েছে কিনা, বেকারি বা দুগ্ধজাত পণ্যে ব্যাকটেরিয়ার পরিমাণ নির্ধারণ, খাবার প্রস্তুতের পরিবেশসহ বিভিন্ন বিষয় ওইদিন যাচাই করা হয়।

পরে দু’টি বেকারি পণ্য বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলেও জানান নিরাপদ খাদ্য অফিসার।

এ মাসে নগরীর সবচেয়ে ব্যস্ততম কাচাবাজার দিগুবাবুর বাজারে ভ্রাম্যমাণ মিনিল্যাবের কার্যক্রম চলবে।

“পণ্যের পরীক্ষার পর ফলাফল নিয়ে দোকানিদের সঙ্গে আমরা আলাপ করি। মান বৃদ্ধির কথা বলি। নিয়মিত মনিটরিং-এর মাধ্যমে নিরাপদ খাদ্যের বাজার নিশ্চিতে ল্যাবটেস্টগুলো চলছে। তবে, সাম্প্রতিক পাস হওয়া নতুন অর্গানোগ্রামের মাধ্যমে জনবল বাড়লে এই কার্যক্রম আরো বাড়বে,” মনে করেন সুরাইয়া সাইদুন নাহার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort