শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০.৩৯ এএম
  • ১ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে স্থানীয় জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘবে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা নদীর ঘাট সংলগ্ন এলাকায় এ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানা যায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় সদস্যরা কোদাল, ঝুড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নির্বিঘ্ন, সহজ ও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় চলাচলে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। আনসার ও ভিডিপি সদস্যদের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কর্মসূচি প্রসঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে ধারণ করে আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিশা ইউনিয়নের সুদরানা নদীর ঘাট সংলগ্ন এলাকার সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রাস্তা সংস্কার কাজে অংশগ্রহণ করেন আনসার ও ভিডিপি সদস্য বিপ্লব হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াদ, আল কাহার আসিফ, শাহজাহান আলী, বায়তুলসহ অনেকে।

এদিকে, আনসার ও ভিডিপি সদস্যদের এমন স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং জনসাধারণ উপকৃত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort