শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০.৪০ এএম
  • ১ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পোরশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন পোরশা উপজেলার ফিল্ড সুপারভাইজার আবু জাফর সিদ্দিক। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি, সামাজিক দায়িত্ববোধ এবং করণীয় বিষয়ে মূল প্রবন্ধ ও আলোচনা উপস্থাপন করেন পোরশা উপজেলার মউশিক শিক্ষক মাওলানা নূরমোহাম্মদ।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দেশ। এ দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্য ধরে রাখতে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য যেন সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সহিষ্ণুতার চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মউশিক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort