শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০.৩৫ এএম
  • ২ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি নওগাঁর সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটে। লকডাউন কর্মসূচি ঘোষিত হলেও উপজেলার জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই সড়কে যানবাহন চলাচল, দোকানপাট খোলা রাখা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত ছিল। এদিকে লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে সরব অবস্থানে দেখা গেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও খোলা ছিল। সাধারণ মানুষের চলাচলেও কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়েনি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, রুবেল হাসান রতন, মহিলাদল নেত্রী মাজেদা বেগম, শাহিনা ইয়াসমিন, রুমা বানু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন ও ওয়াসিফ আরাফাত অভিসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে ধামইরহাটে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বরং স্বাভাবিক কর্মচাঞ্চল্যের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort