রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাসপাতালের ভেতর ফার্মেসি কর্মচারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.১৪ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলায় হাসপাতালের ভেতর এক ফার্মেসি কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড বলে দাবি করছে তার পরিবার। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁও উপজেলার মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার নতুন সেবা নামে এক হাসপাতালে ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

নিহত যুবকের নাম জহিরুল ইসলাম (৩৭)। সে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহতের বাবা গণমাধ্যমকে বলেন, ছেলে দীর্ঘদিন সোনারগাঁ নতুন সেবা হাসপাতালের ফার্মেসিতে কর্মরত ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ডিউটি করে হাসপাতালের একটি কক্ষে শুয়ে পড়ে সে। আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে জানানো হয় ছেলে মারা গেছে। হাসপাতালে এসে দেখি জহিরুলের মরদেহ শোবার ঘরে মেঝেতে পড়ে আছে।

তিনি অভিযোগ করে বলেন, ছেলের হাতে-পায়ে ইনজেকশন পুশ করার দাগসহ হালকা রক্তের ছাপ আছে। আমি আসার কিছুক্ষণ পরই হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যান। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

নতুন সেবা হাসপাতালটির পরিচালক মনির হোসেন বলেন, প্রতিদিনের মতো জহিরুল ডিউটি করে তার কক্ষে শুয়ে পড়েন। আজ সকালে তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। পরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন। পরবর্তীতে আমরা বিষয়টি তার পরিবারকে ফোন দিয়ে জানাই।

অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা সম্ভব হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort