রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩.৩৩ এএম
  • ০ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বিভিন্ন হাট-বাজারে চলতি আমন মৌসুমের নতুন ধানের সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, মিলার ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের কারণে তারা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে আমন ধান ঘরে তোলার মৌসুমেও লোকসানের আশঙ্কায় দিন কাটছে কৃষকদের।

জেলার অন্যতম বৃহৎ ধানের মোকাম মহাদেবপুর হাটে গিয়ে দেখা যায়, প্রতি মণ স্বর্ণা-৫ জাতের ধান ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং ব্রি-৪৯ জাতের ধান ১ হাজার ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সুগন্ধি নব্বই জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ২ হাজার ১০০ টাকায়। অথচ চলতি মৌসুমে সরকার প্রতি মণ আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ৪০০ টাকা। সে হিসাবে সাধারণ জাতের ধান বাজারে সরকারি সংগ্রহ মূল্যের তুলনায় মণপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

মহাদেবপুর হাটে ধান বিক্রি করতে আসা মহিষবাথান এলাকার কৃষক নজরুল ইসলাম, উত্তরগ্রামের জাহেদুল ইসলাম ও খাজুর এলাকার হামিদুল ইসলাম জানান, কয়েক দিন আগে অসময়ের বৃষ্টিতে তাদের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে আসায় জমির ধান কেটে হাটে নিয়ে আসছেন তারা। কিন্তু বাজারে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

কৃষকরা জানান, সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম আগের তুলনায় অনেক বেশি। পাশাপাশি ধান কাটার শ্রমিকদের দৈনিক মজুরি দিতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। জমি চাষ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ হিসাব করলে বর্তমান বাজারদরে ধান বিক্রি করে লাভের মুখ দেখা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচও উঠছে না।

অন্যদিকে, ধানের দাম কম থাকার কারণ হিসেবে মানের বিষয়টি তুলে ধরছেন ব্যবসায়ীরা। মহাদেবপুর হাটে ধান কিনতে আসা ‘ভাই ভাই ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী উমর ফারুক ও মিল ব্যবসায়ী মামুন জানান, বর্তমানে হাটে ধানের সরবরাহ অনেক বেশি। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে ধানের রং নষ্ট হওয়ায় বাজারদর কিছুটা কমেছে। তবে চিনি আতপ জাতের ধানের বাজারদর তুলনামূলক ভালো রয়েছে বলে জানান তারা।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুনজুর রহমান জানান, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে মাঠের প্রায় ২০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন সংগ্রহ অভিযানে নওগাঁ জেলা থেকে ১১ হাজার মেট্রিক টন ধান এবং ১৯ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষকদের দাবি, ধানের উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে কৃষকরা কিছুটা হলেও লোকসানের হাত থেকে রক্ষা পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort