শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, থানায় মামলা

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৩.৩৪ এএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বন্দরে সড়ক র্দূঘটনায় তাসলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ১৭ ডিসেম্বর নিহত গৃহবধূর বড় ভাই সামছুজামান বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০(১২)২২।

নিহত গৃহবধূর বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তবলপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিন মিয়ার মেয়ে।

এর আগে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের সুন্দরবন ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ সড়ক র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার পর থেকে ঘাতক প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে অজ্ঞাত প্রাইভেটকার চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ঢাকাগামী লেনে সুন্দরবন ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো গ ২৭-১৮১৪ গাড়ীটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে উক্ত গাড়ীটি উল্টে গিয়ে মামলার বাদীর ছোট বোন তাসলিমা বেগমের উপরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই সাইফুল ইসরঅমসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ সুরুতহাল রির্পোট তৈরি করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মামলার বাদী কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজের বরাবর বিনা ময়না তদন্তে লাশ পাওয়ার আবেদন করে।

পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অনুমতি সাপেক্ষে মৃতদেহ বিনা ময়না তদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort