শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

সোনারগাঁয়ে মাদক বিক্রি দেখে ফেলায় কিশোর খুনের অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৩.৪৬ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে তুহিন মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার পিরোজপুর আমেনা মার্কেটের হিরাঝীল রেস্তোরাঁর পাশ থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।

এদিকে নিহতের পালিত পিতা নুরুল হুদা জানান, উপজেলা পিরোজপুরে বাজারে অবস্থিত হিরাঝীল হোটেলের মোস্তফা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি দীর্ঘদিন ধরে এখানে ফেন্সডিল ও ইয়াবা বিক্রি করে আসছে। গত সোমবার গভীর রাতে আল আমিন ও রনি ফেন্সিডিলের কার্টুন হোটেলের পাশের রুমে নিয়ে যাওয়ার সময় তুহিন দেখে ফেলায় তাকে মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার একদিন পর আজ বুধবার হিরাঝীল হোটেলের পাশে একটি কারখানায় তুহিনের লাশ পাওয়া যায়।

এদিকে ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তফা মিয়া ও তার মাদক ব্যবসায়ী ছেলে আল আমিন ও রনি পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort