শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা ফ্যাক্টরী গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৪.০৩ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার দুলালপুর এলাকায় একটি চুনা ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ফ্যাক্টরী গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে পৌসভার দুলালপুর এলাকায় চুনা ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার ফ্যাক্টরি চালিয়ে আসছেন।

খবর পেয়ে তিতাসের লোকজন চুনা ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেয়। এছাড়াও গত ১১ আগষ্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরো একটি চুনা ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort