বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

সোনারগাঁয়ে যুবলীগ নেতা নজরুলকে পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী রানা র্যাবের হাতে গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৩.৩৫ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।

গতকাল রোববার বিকেলে র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানান।

এর আগে শনিবার সোনারগাঁ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানা সোনারগাঁয়ের মাঝের চর এলাকার সোহরাব মেম্বারের ছেলে।

র্যাব জানায়, উপজেলা সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম গত ২৫ জানুয়ারি বিকেলে রূপগঞ্জের ভূলতা-গাউছিয়া এলাকায় ব্যবসায়ীক কাজে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় নজরুল ইসলাম অটোরিকশা থেকে নেমে অন্য একটি গাড়ি করে গন্তব্যে যাওয়ার চেষ্টাকালে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালক দায়েন ও ঘটনায় জড়িত রানার সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে ভিটটিম যুবলীগ নেতা নজরুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের সঙ্গে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরাও তাকে কিল ঘুষি ও মারধর করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলে যুবলীগ নেতা নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ২৬ জানুয়ারি নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানাসহ সাতজনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort