সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩.৫১ পিএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আদালত চত্বরে মারধরের শিকার হয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাত।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রিমাণ্ড শুনানির জন্য তাকে আদালতের দিকে নিয়ে যাওয়ার পথে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা।

গত বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হন ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০)।

এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে বন্দরের বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ২০২৪ সালের ২৩ জুলাই পেশায় ব্যবসায়ী বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০ আগস্ট বন্দর থানায় এ ঘটনায় একটি মামলা করেন তিনি। ওই মামলায় শেখ সিফাত ও তার সহযোগীদের আসামি করা হয়। ওই দ্বন্দ্বের জেরেই বুলবুলকে হত্যা করা হয়।

এই মামলায় শেখ সিফাতসহ গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আসামিদের আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত থাকা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তার উপর হামলা চালায়। নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও নেতা-কর্মীরা আসামির মারধর করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আসামিদের নিয়ে চলে যায়।

এদিকে, সিফাতসহ সাত আসামিকে দশদিনের এবং একই মামলায় গ্রেপ্তার চার নারীকে ৩ দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort