শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮.০০ এএম
  • ০ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাই মদসহ সুরভী (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারী নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্ন কোমল পানীয়র বোতলে ভরে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উত্তর কাঞ্চন গ্রামের বাসিন্দা সুরভীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুরভী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন কোমল পানীয়র বোতলে ভরে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সচেতন মহল বলছে, প্রত্যন্ত এলাকায় এ ধরনের অবৈধ চোলাই মদের উৎপাদন ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে মাদক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর ও ক্ষতিকর চোলাই মদসহ সব ধরনের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের বার্তা:
“দুর্গন্ধযুক্ত, বিষ্ঠা মিশ্রিত ও অস্বাস্থ্যকর চোলাই মদ বর্জন করুন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন এবং মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানান।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort