
মোঃ আরাফাত মোল্লা : ১০ আগস্ট, সোমবার, সারা দেশের অন্যান্য জেলার ন্যায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত সহযোগিতা ও হয়রানি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন প্রধান ডা:মো. মশিউর রহমানের কাছে একটি আবেদনপত্র প্রদান করেন।
আবেদনের প্রেক্ষিতে সিভিল সার্জন প্রধান মো. মশিউর রহমান ডেন্টাল ডিপ্লোমাধারীদের উদ্দেশে বলেন, “আপনারা সতর্কতার সঙ্গে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের পাশে আছি। কোনো ধরনের অন্যায়ভাবে যাতে আপনারা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সহযোগিতা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ডেন্টাল পরিষদের ঢাকা বিভাগের অন্যতম সদস্য ডেন্টিস্ট মো. হাফিজুল ইসলাম তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার মহাসচিব ডেন্টিস্ট মো. আমির হামজা, ডেন্টিস্ট জাহাঙ্গীর হোসাইন, ডেন্টিস্ট আনোয়ার, ডেন্টিস্ট মোহাম্মদ আলী, ডেন্টিস্ট ইকবাল, ডেন্টিস্ট আমিনুল হক, ডেন্টিস্ট মোজাম্মেল , ডেন্টিস্ট ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ডেন্টাল ডিপ্লোমাধারীরা।
ডেন্টাল ডিপ্লোমাধারীরা জানান, পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সহযোগিতা নিশ্চিত করাই তাদের এ আবেদনের মূল উদ্দেশ্য।