সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩.৫০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস ১৮ দিন পর শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে কলেজ প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ কলেজ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আজিজুল ইসলাম রাজীব বলেন, ছাত্রাবাসটি দ্রুত খুলে দেওয়ার বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির একমত হয়েছে। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ফিরে আসতে পারেন, সে বিষয়ে দুই সংগঠনই সহযোগিতা করবে। পাশাপাশি ক্যাম্পাস ও ছাত্রাবাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সহযোগিতা করা হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার ধারাবাহিকতায় সমস্যা সমাধানের অংশ হিসেবে বৈঠকটি হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বন্ধ হয়ে যাওয়া ছাত্রাবাস চালু করা এবং অস্থায়ীভাবে থাকা শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা।

তিনি জানান, কলেজের অধ্যক্ষ আগামীকালের মধ্যে ছাত্রাবাস চালুর আশ্বাস দিয়েছেন। ছাত্রাবাসে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সহযোগিতা করবে।

কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ জেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ হলেও আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি জানান, ছাত্রাবাস চালুর বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। তদন্ত কমিটির সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর নোটিশ জারি করে আগামীকাল থেকে ছাত্রাবাস খুলে দেওয়ার আশা করা হচ্ছে।

কলেজ প্রশাসন জানায়, ছাত্রনেতারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার বিষয়ে আশ্বাস দিয়েছেন। কলেজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব ছাত্র ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করছে প্রশাসন।

এর আগে, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। ওই সময় ছাত্রশিবিরের সমর্থকদের ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ওঠে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে।

সংঘর্ষের পর সমস্যা সমাধানে দুই ছাত্র সংগঠনের মধ্যে একাধিক বৈঠক হয়। সর্বশেষ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জামায়াতে ইসলামীর মহানগর নেতারা দুই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় রোববার কলেজ প্রশাসনের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের বৈঠকে ছাত্রাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort