শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭.৫৮ এএম
  • ০ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার নওগাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে কৃষক ও কৃষি পণ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে আইনি সহযোগিতার প্রয়োজন হলে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি পণ্য পরিবহন ও বিপণনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথাও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।

পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort