
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তিনগাও মিনারবাড়ী এলাকার মৃতঃ হাজী আমিনুল ইসলামের ছেলে, মো. খাইরুল ইসলাম (২৪) বাদী হয়ে আপন ২ চাচা মো. দেলোয়ার হোসেন (৫৫), ও জহিরুল ইসলাম (৪৫), উভয় পিতা-মৃত আহসান উল্লাহ ও ফুফাতো ভাই মাহবুবুর রহমান আপেল (৪৫), পিতাঃ মৃতঃ সামসুল হক মাষ্টার, সাং-কুশিয়ারা পশ্চিমপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ ও ৪/৫ জন অজ্ঞাত দিয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও বাদি বলেন, আমার পৈত্রিক সম্পত্তি বন্দর থানাধীন তিনগাঁও মিনারবাড়ী এলাকার যার সিএস ও এসএ- ২৩৮, আর এস-৩৫৬ একই দাগে মোট ৬.৩৪ শতাংশ জমি আছে। উল্লেখিত জমি বিগত ১০ বছর পূর্বে সমান ভাগে ভাগভাটোয়ারা এবং বন্টন করা হয়। আমার আপন চাচা ও ফুফাত ভাই উল্লেখিত জমির সামনের অংশ জোরপূর্বক ভাবে দখল করে নিয়ে তাতে বাউন্ডারি ওয়াল দিয়ে একচালা ঘর নির্মাণ করছেন।
তিনি আরো বলেন, তারা একপর্যায়ে আমাদের জমির কিছু অংশ জবর দখল করে নিচ্ছে। এমনকি বিবাদীরা আমাদের বাড়ীর পানির লাইন এবং বৈদ্যুতিক লাইন কেটে নিয়া যায়। যার কারনে আমি ও আমার বড় বোন আশরাফুন নাহার পরিবার নিয়ে বাড়ীতে থাকতে অনেক অসুবিধা হয়। এমনকি তারা আমাদের প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়ো। পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে অন্যত্র ভাড়াবাসায় বসবাস করিতেছি। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংষা করার জন্য গত ০৪/০৭/২৬ তারিখ নির্ধারন করা হয়। কিন্তু বিবাদীরা ঐ তারিখে দরবারে উপস্থিত হয় নাই। এবং আমার জমিও বুঝাইয়া দেয় নাই। সর্বশেষ গতকাল ২৪/০৮/২৬ তারিখ সকাল অনুঃ ১০ টার সময় আমার জমি আমাকে বুঝাইয়া না দিয়া জোর পূর্বক জবর দখল করার উদ্দেশ্যে ইট দিয়া বাউন্ডারী ওয়াল সহ লোহার কলাম দিয়া একটি সেড তৈরি করে। আমি লোকমারফত সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়া তাদের এহেন কাজে বাধা দিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি ধমকি দেয়। উক্ত বিবাদীদের দ্বারা আমার যে কোন ধরনের ক্ষতির আশংকা করিতেছি। যেকোনো সময় তারা আমার বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।
স্থানীয় জনপ্রতিনিধি বন্দর ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান বলেন, আমরা সামাজিক দিক বিবেচনা করে উভয়কে শান্ত থাকার জন্য অনুরোধ করেছি এবং আগামী শনিবার মাপঝোপ করে সকলের অংশ সকলকে বুঝিয়ে দিব বলে জানিয়ে দিয়েছি।
উক্ত মামলার বিবাদী দেলোয়ার হোসেন বলেন, আমি কারো জমি দখল করিনি। আমার জায়গায় আমি আছি, আমার নিকট দলিলপত্র আছে।