বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১.৩৯ এএম
  • ০ বার পড়া হয়েছে

জেসমিন সুইটি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গ্রাম্য আদালতের কার্যক্রমে ২০২৬ সালের জুলাই মাসের মূল্যায়নে সেরা ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে ধীপুর ইউনিয়ন পরিষদ।

গ্রাম্য আদালতের কার্যক্রমে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি, সেবার মান, স্বচ্ছতা, নথি সংরক্ষণ এবং সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে উপজেলা প্রশাসনের মূল্যায়নে এ স্বীকৃতি অর্জন করে ধীপুর ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (২৫ আগষ্ট ) মাসিক আইনশৃঙ্খলা সভায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গ্রাম্য আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষের আদালতমুখী হওয়ার প্রবণতা কমছে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বজায় থাকছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা বলেন, এটি ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, গ্রাম্য আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল।ভবিষ্যতেও গ্রাম্য আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরো বলেন গ্রামের ছোট ছোট ঘটনার জন্য কাউকে যেন আদালতে যেতে না হয় আমি সেই চেষ্টাই করে থাকি।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে,ধীপুর ইউনিয়নের এ সাফল্য অন্যান্য ইউনিয়নের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং গ্রাম্য আদালতের কার্যক্রম আরও কার্যকর ও সেবামুখী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort