শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

সোনারগাঁয়ে বিদেশি অস্ত্রসহ ৬ জন আটক

  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৩.৩২ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাতে পূর্বভবনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও দুটি তালা ভাঙার শাবল উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- সাখাওয়াত হোসেন রনি (২৫), মো. সোহেল (৩২), মো. শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মো. ইসমাইল (৩৮) ও সুজয় দে (৩০)।

র‌্যাব জানায়, আটককৃতরা গত ৬ এপ্রিল ও ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আটক সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি ও সোনারগাঁও থানায় একটি, মো. সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি, সোনারগাঁ থানায় একটি ডাকাতি ও একটি মাদক মামলা, মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও দুটি ধর্ষণ ও বিভিন্ন থানায় চারটি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি ও মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় ‘বন্ধু ড্যান্স একাডেমি’ নামের একটি ড্যান্স গ্রুপের গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ি টার্গেট করে ভিকটিমের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে তার টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort