মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সাবদীর ফুল ঘরে ঘরে ছড়াচ্ছে ভালোবাসা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২১ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

কলাগাছিয়া ইউনিয়নের মাঠঘাট যেন রঙিন। রঙের বাহারের সঙ্গে নানা সুবাস এখানকার বাতাসেও। গ্রামের পথ ধরে হাঁটতে মন ভরে যায়। চারদিকে ফুল আর ফুল। গাঁদা, ডালিয়া, গ্লাডিওলাস, চেরি, ক্যালেনডোলা, স্টার, জিপসি—আরও কত নাম। খেতে খেতে ব্যস্ত চাষি-শ্রমিকেরা। এক দল ফুল তুলছে, আরেক দল আঁটি বাঁধছে। কয়েকজন মালা গাঁথছেন। আরেক দল নতুন ফুলের চারা লাগানোর প্রস্তুতি নিচ্ছে। কথা বলার ফুরসত নেই কারও।

ব্রম্মপুত্র নদের তীর ঘেঁষা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী গ্রামে গিয়ে এই চিত্র চোখে পড়ে। যতো দূর চোখ যায়, দেখা মিলে ফুলের সমারোহ। শুধু সাবদীই নয়, এ উপজেলার দীঘলদি, মাধবপাশা ও আইছতলা ও সোনারগায়ের ফরদী, দরিগাঁও, এলাহিনগর, শম্ভুপুারা, একরামপুরাসহ দশটি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয় প্রতি বছর।

 

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফসলের চেয়ে ফুলে আয় বেশি হওয়ায় ধীরে ধীরে লোকজন ফুল চাষে ঝুঁকছেন। তবে ফুল চাষে পরিশ্রম খুব বেশি বলেও জানালেন চাষিরা। দিনরাত পরিশ্রম করতে হয়। বিশেষ করে প্রতিদিন বাজারে ফুল নিতে হয় বলে ফুরসত থাকে না। আবার প্রতিদিন বিক্রি থাকে বলে নগদ টাকার প্রবাহই কৃষকদের পরিশ্রমে উৎসাহ জোগায়।

এবছরও বেশ ফুল হয়েছে। প্রতিদিন স্থানীয় ফুলের বাজার নারায়ণগঞ্জ ক্লাবের সামনে বসে বিক্রি করা হচ্ছে এসব ফুল। তবে, পরিবহন ব্যবস্থা ভালো না থাকায় মূল্য কম পান কৃষকরা।

 

স্থানীয় ফুলের চাষি বাতেন জানান, এবছর জমি থেকে পানি নামতে দেড়ি হওয়ায় ফুলের চারা রোপন করতে দেড়ি হয়েছে। তাই ফুল কিছুটা কম হয়েছে। এছাড়া সার, কিটনাশকসহ প্রয়োজনীয় কৃষি পণ্যের মূল বেশি থাকায় উৎপাদনে খরচ বেড়েছে। তবে এ বছর ফুলের দাম অনেক কম।

নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লিটন দেবনাথ জানান, সাবদী ও আশপাশের গ্রামের ১৫ হাজার নারী পুরুষ এই ফুল চাষের সাথে জড়িত। এবছর ৭২ হেক্টর জমি থেকে প্রায় ৬ কোটি টাকার ফুল বিক্রির প্রস্তুতি রয়েছে। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ফুল বিক্রির বড় বাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort