শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আব্দুল আউয়াল

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৮.৪৪ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে অস্থিতিশীল করতে তারা টঙ্গীর মাঠে রাতের আঁধারে হামলা করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি তে জুম্মার নামাজের পরে টঙ্গী ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সমাপনি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, তাবলীগের কাজ একটি শান্তিপ্রিয় কাজ যারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে।

ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেন, যারা দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জড়িত তারা শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির কিন্তু সাদপন্থীরা সম্পূর্ণ এর বিপরীত সন্ত্রাসী প্রকৃতির। তারা ১৮ ডিসেম্বর সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে টঙ্গী ইজতেমার নিরীহ তাবলীগের সাথীদের উপর হামলা চালায়। আমরা অবিলম্বে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ ডিআইটি চত্তর থেকে শুরু করে চাষাড়ার নূর মসজিদে এসে শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকির কাসেমী, মুফতি শেখ সাব্বির আহমেদ, মাওলানা মাহমুদ, মুফতি মাসুম বিল্লাহ, সানাউল্লাহ, মেজবাহ আনোয়ার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort