শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে গ্রেপ্তার ১, জামিনে অনেকে নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২.২৪ পিএম
  • ০ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সারঃ চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা এবং বার্ষিক শ্রেণি সমাপনী দিবস ও ক্লাস পার্টি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খানের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক ইসরাত জাহান, মোহাম্মদ ইলিয়াছ, কনিকা দাস, মেহেদী হাসান ছোটন, লাকি দাস, সুপন দেবনাথ, মমিনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল ও মিম খাতুন প্রমুখ। এছাড়াও স্টুডেন্ট কাউন্সিলের সদস্যবৃন্দ এবং প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশনের (পিটিএ) সম্মানিত সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়। তাদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে অনুপ্রেরণা জোগায়।

বক্তারা বলেন, শিক্ষাবর্ষের সমাপনী দিন শিক্ষার্থীদের আনন্দ, অর্জন, বন্ধুত্ব ও সৃজনশীলতার এক বিশেষ উপলক্ষ। শ্রেণিকক্ষ সাজানো, বাজেট প্রণয়ন, কেনাকাটা, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার মতো কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, দলগত শৃঙ্খলা ও জবাবদিহির বাস্তব শিক্ষা দেয়। সুষ্ঠু পরিকল্পনা ও দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়ে ক্লাস পার্টি আনন্দের পাশাপাশি শিক্ষণীয় অভিজ্ঞতায় পরিণত হতে পারে।

তবে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো কোনো ক্ষেত্রে ক্লাস পার্টির নামে অতিরিক্ত অর্থ আদায়, হিসাব গোপন রাখা কিংবা অর্থকে ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা শিক্ষার নৈতিক ভিত্তি ও শিক্ষকতার মহান আদর্শের পরিপন্থী। শিশুদের আনন্দকে অর্থ উপার্জনের হাতিয়ার না বানিয়ে স্বচ্ছতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চায় এ ধরনের আয়োজন পরিচালিত হওয়া উচিত।

চট্টগ্রাম মডেল স্কুলের এ আয়োজনের মূল প্রত্যাশা—শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানো, আনন্দের মধ্য দিয়ে শিক্ষার বন্ধন দৃঢ় করা এবং ক্লাস পার্টিকে নিছক বিনোদন নয়, বরং নেতৃত্ব বিকাশ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের উৎসবে পরিণত করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort