শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২.২৭ পিএম
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। পরে মালিকপক্ষের বেতন পরিশোধের আশ্বাসে কাজে যোগ দেন তাঁরা। কর্মবিরতি চলাকালে আত্মগোপনে থাকা সেলিম ওসমান ভিডিও কলের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কয়েকজন শ্রমিক।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, কর্মবিরতি চলাকালে সেলিম ওসমান ভিডিও কলের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ঠিকমতো কাজ না করলে কারখানা বন্ধ ঘোষণা করা হবে বলে জানান।

পরে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।

তবে কর্মবিরতিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কারখানাটির মালিক এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। শ্রমিকেরা সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। তবে সন্ধ্যায় শ্রমিক ও মালিকপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে এক মাসের বেতন দেওয়া হবে এবং ১৫ তারিখে চলতি মাসের বেতন দেওয়ার কথা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনো কারখানার শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort