শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর হীরার নেকলেস পরে আলোচনায় অভিনেত্রী

  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২৬ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

মুক্তির অপেক্ষায় থাকা ‘ওদারিং হাইটস’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মার্গট রবি। সম্প্রতি লস এঞ্জেলেস হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। সেখানে রঙিন সাজে উপস্থিত হয়ে সকলের নজর কাড়লেন তিনি।

তবে পোশাকে বা মেকাপে নয়, রবি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একটি ঐতিহাসিক গহনা পরে।

সেদিন রবির গলায় দেখা গেছে, মুঘল সম্রাজ্ঞী নূর জাহানের প্রখ্যাত তাজ মহল হীরা নেকলেস।
শৈল্পিকভাবে সাজানো নেকলেসটি একটি হৃদয়াকৃতির পেনড্যান্ট যা জেডে বসানো এবং সোনার, রুবি ও হীরার চেইনে ঝুলানো। নেকলেসের ফার্সি ভাষায় লেখা ‘প্রেম চিরন্তন’ এবং নূর জাহানের নাম।

এটি মূলত মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূর জাহানকে প্রেমের প্রতীক হিসেবে উপহার দিয়েছিলেন।

এই নেকলেসের ইতিহাসে রয়েছে ওল্ড হলিউডের রহস্যময়তা। একই নেকলেস ৫০ বছরেরও বেশি সময় আগে এলিজাবেথ টেইলরকে তার পঞ্চম স্বামী রিচার্ড বার্টনের উপহার দিয়েছিলেন।
মুঘল উত্তরাধিকারী হিসেবে এই হৃদয়াকৃতির হীরা প্রথম নূর জাহানের ছিল বলে বিশ্বাস করা হয়। পরে এটি মুঘল সম্রাজ্ঞী মমতাজ মহালের কাছে আসে।

মুঘলদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই গহনাটিকে তাজ মহল হীরা বলা হয়।
শতাব্দী পর কার্তিয়ের হাতে আসে এটি। ভারতীয় রেশমের দড়িতে ঝুলানো নেকলেসটি পরে কার্তিয়ের ডিজাইনার আলফ্রেড দুরান্তে পুনর্নির্মাণ করেন। সোনার ও রুবির চেইন তৈরি করে রনডেল ও ট্যাসেল দিয়ে সজ্জিত করেন তিনি। ১৯৭২ সালে কার্তিয়ের সভাপতি মাইকেল থমাস এটি এলিজাবেথ টেইলর ও রিচার্ড বার্টনকে উপহার দেন।

পরবর্তীতে এই নেকলেসটি ২০১১ সালে টেইলরের সম্পত্তির অংশ হিসেবে ৮.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ভারতীয় গহনার জন্য রেকর্ড ছিলো এটি।

কয়েক দশক পর আবারও নেকলেসটি আলোড়ন তুলেছে মার্গট রবির গলায় এসে। তিনি এই নেকলেস পরে রেড কার্পেটের সবচেয়ে আকর্ষণীয় মানুষ হয়ে উঠেছিলেন। তবে অভিনেত্রীর কাছে নেকলেসটি কীভাবে পৌঁছেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মার্গট রবির নতুন চলচ্চিত্র ‘ওদারিং হাইটস’ ফেব্রুয়ারি ১৩ তারিখে মুক্তি পাচ্ছে। এতে রবির সঙ্গে অভিনয় করেছেন জেকব এলোরদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort