শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

সংবাদ সম্মেলনে এসে যা বললেন পরীমনি

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫৮ এএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

২৭ দিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়েই দুঃসময়ে আশেপাশের মানুষদের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে বার্তা দিয়ে আলোচনায় থেকেছেন পরীমনি। নিজের সেই সংকটময় মুহূর্ত কাটিয়ে এবার নব উদ্যমে ফিরছেন তিনি। যুক্ত হচ্ছেন থেমে থাকা সিনেমার কাজে। সিনেমায় নিজের চরিত্র ও কাজের মাধ্যমে সবার প্রশ্নের উত্তর দিতে চান আলোচিত এই অভিনেত্রী। আজ শুক্রবার বিএফডিসি এক সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন পরীমনি।

সংবাদ সম্মেলনে পরীমনি তার ব্যক্তিগত আলাপের চেয়ে ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে কথা বলেছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমনি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি।

পরীমনি বলেন, ‘চরিত্রটি নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না, আপনাদের সকল প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।’ এই সিনেমার জন্য দুইবছর ধরে প্রস্তুতি নিয়েছেন বলে জানান আলোচিত এই নায়িকা। পরীমনি বলেন, ‘প্রীতিলতা চরিত্রটি একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুই দিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করেছি।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রীতিলতা ছবিটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। এসব বিষয় নিয়েই সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় পরীমনি বলেন, ‘চরিত্রটির জন্য দুই বছর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই জার্নির সঙ্গে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। আমি চরিত্রের প্রয়োজনে নিজেকে যেভাবে প্রস্তুত করেছি, তা মুখে বলে বোঝানো সম্ভব না। দর্শকরা ছবিটি দেখার পর তা উপলব্ধি করতে পারবেন।’

পরীমনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রীতিলতা আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের জার্নি শুরু হয়েছে। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমনির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরের শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করব।’

সংবাদ সম্মেলনে ছবির অভিনেত্রী শম্পা রেজা, ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানীসহ টিমের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort