রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শহরের তিন স্থানে মিলছে সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস

  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১.২১ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

চলমান রমজান মাসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া বলেন, প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

নারায়ণগঞ্জ শহরের তিনটি নির্ধারিত স্থানে এ সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, চাষাঢ়া মোড় ও তক্কার মাঠ।

এই কর্মসূচির আওতায় রয়েছে প্রতি ডজন ডিম ১০০ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ টাকা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, নারায়ণগঞ্জে ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে নিতাইগঞ্জ বাজার।

এই বাজারের ব্যবসায়ীরা কথা দিয়েছিলেন, এবারের রমজানে নিত্যপণ্যের দাম বাড়াবে না। তারা তাদের কথা রেখেছেন। ফলে এবার নারায়ণগঞ্জবাসীর জন্য রমজান ও ঈদের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort