শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রুট অনুযায়ী রঙ হবে ইজিবাইকের, রাস্তায় যাত্রী তুলবে না বাস : ডিসি

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ২.৩৮ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, এ শহরের যানজট আরও বিশ বছরেও ঠিক হবে না যদি আমরা গুড ইনটেনশন নিয়ে কাজ না করি। আমি যখন এখানে চাকরি করতে এসেছি। জয়েন করার পরেই আমার কাছে মনে হয়েছে প্রথম সমস্যা হল যানজট। এ সমস্যা কীভাবে সমাধান করবো সেটা নিয়ে পরিকল্পনা করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি এখানে জয়েন করার পরের দিন কম্বল বিতরণ করতে যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তখন রাস্তার মানুষ বলছিল উনি বুঝে যাক জ্যাম কী। মানুষের মাঝে এই ক্ষোভ কারণ আমরা পারছি না। কিন্তু আমাদের পারতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যানজট নিরসনে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। আপনারা সহজেই বলতে পারেন। কিন্তু আমাদের সীমিত জায়গায় কাজ করতে হয়। আমাকে সকলকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এটা সফল হবে।

তিনি বলেন, আমরা সব সমস্যা হয়ত একসাথে সমাধান করতে পারবো না। এখানে সরকারের পলিসি ও আর্থিক বিষয় রয়েছে। আমাদের ইজিবাইক অন্যতম সমস্যা। এগুলোকে কয়েকটি পয়েন্ট থেকে যদি ঘুরিয়ে দিতে পারি। যে যে রুটের জন্য দেয়া সেই রুটের জন্য কালার করে রুট নির্ধারণ করে দিতে পারলে এর প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। ইজিবাইক গুলোতে কালার করে রুট লিখে দিয়ে নাম্বার করে দিতে পারি।

তিনি আরও বলেন, চাষাঢ়া মোড়ে কোন বাস থামিয়ে যাত্রী তুলতে পারবে না৷ এখানে বাসগুলো যাত্রী ওঠানোর প্রতিযোগীতা করে। এর ফলে দুর্ঘটনাও ঘটে। আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা রাস্তা থেকে যাত্রী ওঠাতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort